ফুলকপি

Cauliflower Varieties

হাইব্রিড ফুলকপি অ্যামব্যাসেডর

বৃষ্টি ও গরম সহনশীল, আগাম জাত, গাছ বড়, পাতা চওড়া, কপি খুব জমাট, সাদা, গোল, পাতা দিয়ে ঢাকা থাকে, ওজন ৮০০-১০০০ গ্রাম, চারা রোপণের ৫০-৬০ দিন পর কপি কাটা যায়। ফাল্গুন থেকে মধ্য আশ্বিন বীজ বপনের সময়। কার্তিকের ১০ তারিখ পর্যন্ত চারা রোপণের শেষ সময়।

চাষের সময় ফলনের সময় ওজন
ফাল্গুন – আশ্বিন
৫০-৬০ দিন
০.৮ -১ কেজি

হাইব্রিড ফুলকপি ইলোরা

মধ্যম জাত, কপি জমাট, গোলাকার, সাদা, পাতা দিয়ে মোড়ানো থাকে, ওজন ১-২ কেজি, চারা রোপণে র ৬০ দি ন পর কপি কাটা যায়। ভাদ্র-আশ্বিন বীজ বপনের উপযোগী সময়। কার্তিকের ২৫ তারি খ পর্যন্ত চারা রোপণের শেষ সময়।

চাষের সময় ফলনের সময় ওজন
ভাদ্র-আশ্বিন
৬০ দিন
১-২ কেজি

হাইব্রিড ফুলকপি এমপেরর

বৃষ্টি ও গরম সহনশীল, আগামজাত, চারা রোপণের ৪৫-৫০ দিন পর কপি কাটা যায়, গাছ মাঝারি, কপি সাদা, গোল, জমাট, ওজন ৪০০-৫০০ গ্রাম। ফাল্গুন থেকে শ্রাবণের শেষ বীজ বপনের উপযোগী সময়। শেষ ভাদ্র চারা রোপণের শেষ সময়।

চাষের সময় ফলনের সময় ওজন
ফাল্গুন -শ্রাবণ
৪৫-৫০ দিন
৪০০-৫০০

হাইব্রিড ফুলকপি হোয়াইট স্টোন

নাবি জাত, কপি খুব জমাট, ধবধবে সাদা, গোলাকার, পাতা দিয়ে মোড়ানো থাকে, ওজন ২-৩ কেজি, চারা রোপণের ৭৫-৮০ দিন পর কপি কাটা যায়। ভাদ্র-আশ্বিন-কার্তিক বীজ বপনের উপযোগী সময়।

চাষের সময় ফলনের সময় ওজন
ভাদ্র-কার্তিক
৭৫-৮০ দিন
২-৩ কেজি

হাইব্রিড ফুলকপি মোনালিসা

মধ্যম মৌসুমে চাষের উপযোগী জাত। গাছ আকারে বড় হয়, সহজেই চাষ করা যায়। কপি খুব জমাট, গোলাকার আকর্ষণীয় সাদা রঙের কপি চারা রোপণের ৬২-৭০ দিনে কপি সংগ্রহ করা যায়। মধ্য আগস্ট থেকে মধ্য অক্টোবর পর্যন্ত বীজ বপন করা যায়।

চাষের সময় ফলনের সময় ওজন
ভাদ্র-আশ্বিন
৬২-৭০ দিন
১.৫-২ কেজি

হাইব্রিড ফুলকপি জিলিয়ন প্লাস

মধ্যম জাত। কপি খুব জমাট, ভারী। ওজন ১.৫-২ কেজি। গোলাকার ধবধবে সাদা, এবং পাতা দিয়ে মোড়ানো থাকে। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন বীজ বপনের সময়, কার্তিকের শেষ দিন পর্যন্ত চারা রোপণ করা যায়। চারা রোপণের ৫৫-৬০ দিন পর কাটা যায়।

চাষের সময় ফলনের সময় ওজন
শ্রাবণ- আশ্বিন
৫৫-৬০ দিন
১.৫-২ কেজি

হাইব্রিড ফুলকপি হোয়াইট ডায়মন্ড প্লাস

আগাম জাত। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন বীজ বপনের উৎকৃষ্ট সময়। ওজন ৫০০ গ্রাম-১ কেজি। কপি সাদা বর্ণের চ্যাপ্টা আকৃতির হয়ে থাকে। কপিটি বেশ জমাট, এজন্য পরিবহনকালে ও সহজে নষ্ট হয় না। চারা রোপণের ৫০-৫৫ দিনের মধ্যে কপি সংগ্রহ করা যায়।

চাষের সময় ফলনের সময় ওজন
শ্রাবণ-আশ্বিন
৫০-৫৫ দিন
০.৫ – ১ কেজি

হাইব্রিড ফুলকপি রুপবান

মধ্যম এবং নাবি মৌসুমের জাত, কপি খুব জমাট, ধবধবে সাদা, পাতা দিয়ে মোড়ানো থাকে , ওজন ২-৩ কেজি । চারা রোপণের ৭০-৭৫ দিন পর কপি কাটা শুরু করা যায়। ভাদ্র-আশ্বি ন-কার্তিক বীজ বপনের উপযোগী সময়।

চাষের সময় ফলনের সময় ওজন
ভাদ্র-কার্তিক
৭০-৭৫ দিন
০.৫ – ১ কেজি

হাইব্রিড ফুলকপি সুদর্শন

মধ্যম জাত, কপি খুব জমাট, ধবধবে সাদা, গোলাকার, পাতা দিয়ে মোড়ানো থাকে, ওজন ১.৫-২ কেজি। চারা রোপণের ৬০-৬৫ দিন পর কাটা যায়, শ্রাবণ-ভাদ্র-আশ্বিন বীজ বপনের সময়, কার্তিকের শেষ দিন পর্যন্ত চারা রোপণ করা যায়।

চাষের সময় ফলনের সময় ওজন
শ্রাবণ-আশ্বিন
৬০-৬৫ দিন
১.৫-২ কেজি

হাইব্রিড ফুলকপি সুন্দরী

আগাম জাত, কপি খুব জমাট, ভারী, সাদা গোলাকার, ওজন ১ কেজি। পাতা ছোট। চারা রোপণের ৫০-৫৫ দিন পর কাটা যায়। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন বীজ বপনের সময়, কার্তিকের শেষ দিন পর্যন্ত চারা রোপণ করা যায়।

চাষের সময় ফলনের সময় ওজন
শ্রাবণ-কার্তিক
৫০-৫৫ দিন
১ কেজি

হাইব্রিড ফুলকপি হিট কুইন

আগাম জাত। গরম ও বৃষ্টি সহনশীল। বন্যামুক্ত এলাকায় বৈশাখ থেকে শ্রাবণ মাস পর্যন্ত বীজ বপন করে জৈষ্ঠ্য থেকে ভাদ্র মাস পর্যন্ত চারা রোপন করে চাষ করতে হয়। চারা রোপনের ৪০-৪৫ দিন পর কপি কাটা যায়, কপি হলদেটে সাদা বর্ণের জমাট । ওজন ৩০০-৫০০ গ্রাম । আগাম চাষ করে অধিক লাভবান হওয়া যায় ৷

চাষের সময় ফলনের সময় ওজন
জৈষ্ঠ্য-ভাদ্র
৪০-৪৫ দিন
৩০০-৫০০
error: Content is protected !!