মিষ্টিকুমড়া

Pumpkin Varieties

হাইব্রিড মিষ্টিকুমড়া ব্যাংকক প্লাস

থাই মিষ্টিকুমড়ার আর একটি বিবর্তিত জাত, গাছ খুব শক্তিশালী হয়। রোগব্যাধি সহনশীল। প্রথম শ্রেণির মিষ্টিকুমড়াটি ৪-৬ কেজি হতে পারে, খুব তাড়াতাড়ি পরিপক্ক হয়, বীজ বপনের ৭৫-৮০ দিন পর ফল সংগ্রহ করা যায়।

চাষের সময় ফলনের সময় ওজন
বারোমাস
৭৫ – ৮০ দিন
৪ – ৬ কেজি

হাইব্রিড মিষ্টিকুমড়া ব্যাংকক-১

গাঢ় সবুজ, চ্যাপ্টা, ওজন ৪-৫ কেজি, সুস্বাদু, ৭০-৭৫ দিন পর ফলন সংগ্রহ করা যায়, ভাদ্র থেকে মাঘ বীজ বপনের সময়।

চাষের সময় ফলনের সময় ওজন
ভাদ্র – মাঘ
৭০ – ৭৫ দিন
৪ – ৫ কেজি

হাইব্রিড মিষ্টিকুমড়া ব্যাংকক-২

গাঢ় সবুজ, চ্যাপ্টা, ওজন ৬-৭ কেজি, মিষ্টি ও সুস্বাদু, ৭০ দিন পর ফলন সংগ্রহ করা যায়, ভাদ্র থেকে মাঘ বীজ বপনের সময়।

চাষের সময় ফলনের সময় ওজন
ভাদ্র – মাঘ
৭০ দিন
৬ – ৭ কেজি

হাইব্রিড মিষ্টিকুমড়া বেঙ্গল সুইট-১

বারোমাসি, গরম ও ভাইরাস সহনশীল, সহজেই চাষ করা যায়। সবুজের মধ্যে বাদামি ও সাদা দাগ। হাই ফ্লাট আকৃতির, খুবই ভরাট ওজন ৪-৫ কেজি, বপনের ৬০ দিনে ফলন সংগ্রহ করা যায়। গাঢ় হলুদ রঙের বাদামি স্বাদের মিষ্টি শাঁস। সারা বছর চাষ করা যায়। সংরক্ষণের জন্য উৎকৃষ্ট।

চাষের সময় ফলনের সময় ওজন
বারোমাস
৬০ দিন
৪ – ৫ কেজি

হাইব্রিড মিষ্টিকুমড়া বেঙ্গল সুইট-২

বারোমাসি, গরম ও ভাইরাস সহনশীল জাত, সহজেই ফলানো যায়। সবুজের মধ্যে বাদামি ও সাদা ছিট। হাই ফ্লাট আকৃতির, খুবই ভরাট ওজন ৫-৬ কেজি, শীঘ্রই পরিপক্ক হয়, বপনের ৬৫ দিনে কুমড়া সংগ্রহ করা যায়। গাঢ় হলুদ রঙের বাদামি স্বাদের মিষ্টি শাঁস। সংরক্ষণের জন্য উপযোগী জাত।

চাষের সময় ফলনের সময় ওজন
বারোমাস
৬৫ দিন
৫ – ৬ কেজি

হাইব্রিড মিষ্টিকুমড়া শান্তি

বারোমাসি, সবুজ ডোরাকাটা, চ্যাপ্টা, ওজন ৩-৫ কেজি, মিষ্টি ও সুস্বাদু, ৬৫ দিন পর ফলন সংগ্রহ শুরু করা যায়, ভাইরাস রোগ সহনশীল, বারমাসী জাত তবে অগাস্ট থেকে জানুয়ারি পর্যন্ত চাষের জন্য উত্তম সময়।

চাষের সময় ফলনের সময় ওজন
বারোমাস
৬৫ – ৭০ দিন
৩ – ৫ কেজি

হাইব্রিড মিষ্টিকুমড়া স্মলসুইট

গাঢ় সবুজ, গোলাকার, ওজন ২-৩ কেজি, ৭০ দিন পর কুমড়া সংগ্রহ শুরু করা যায়, ভাদ্র থেকে মাঘ বীজ বপনের সময়। খেতে মিষ্টি, সুস্বাদু।

চাষের সময় ফলনের সময় ওজন
ভাদ্র – মাঘ
৭০ দিন
২ – ৩ কেজি

হাইব্রিড মিষ্টিকুমড়া ব্যাংকক এক্সপ্রেস

কুমড়া মসৃণ, ভেতরের শাঁস পুরু। ফল ওজনে ৩-৫ কেজি, দেখতে সুন্দর। রোপণের ৮০-৮৫ দিনে কুমড়া সংগ্রহ শুরু করা যায়। গাছ শক্তিশালী ও সতেজ, গরম, বৃষ্টি, SLCCNV ভাইরাসসহ রোগ সহনশীল। অধিক ফলনশীল এবং স্বাদে সুস্বাদু।

চাষের সময় ফলনের সময় ওজন
শ্রাবণ – আশ্বিন
৮০ – ৮৫ দিন
৩ – ৫ কেজি
error: Content is protected !!