বেগুন

Eggplant Varieties

হাইব্রিড বেগুন চমক

বেগুন লম্বায় ৯-১০ ইঞ্চি, ৪-৫টি বেগুনে এক কেজি হয়, রং চকচকে বেগুনি, চারা রোপণের ৪৫-৫০ দিন পর বেগুন তোলা শুরু করা যায়। গাছ বড়, ডালপালা বহুল, বারমাসী জাত তবে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চাষের জন্য উত্তম সময়।

চাষের সময় ফলনের সময় ওজন
বারোমাস
৪৫-৫০ দিন
২০০-২৫০গ্রাম

হাইব্রিড বেগুন লং ব্ল্যাক

বারমাসি, ঢলে পড়ে মরে না, সহজে ফলে, দীর্ঘদিন ফলন পাওয়া যায়, রং উজ্জ্বল কালচে বেগুনি, লম্বা ৭-৮ ইঞ্চি, ওজন ১৫০-২০০ গ্রাম, চারা রোপণের ৪৫ দিন পর বেগুন তোলা শুরু করা যায়। প্রতি ছড়ায় ২টি করে বেগুন ধরে।

চাষের সময় ফলনের সময় ওজন
বারোমাস
৪৫ দিন
১৫০-২০০গ্রাম

হাইব্রিড বেগুন গ্রীন সুপার

বারোমাসি, ঢলে পড়ে মরে না, বেগুন গোলাকার, সবুজ, সাদা রেখাযুক্ত, ওজন গ্রীষ্মকালে ২০০-২৫০ গ্রাম, শীতকালে ৩০০-৪০০ গ্রাম, চারা রোপণের ৫০-৫৫ দিন পর থেকে বেগুন তোলা শুরু করা যায়, দীর্ঘদিন ফলন পাওয়া যায়।

চাষের সময় ফলনের সময় ওজন
বারোমাস
৫০-৫৫ দিন
২০০-২৫০গ্রাম

হাইব্রিড বেগুন রংধনু

বারোমাসি, ঢলে পড়ে না, বেগুন গোলাকার, রং বেগুনি, ওজন গ্রীষ্মকালে ২০০ গ্রাম, শীতকালে ৪০০-৫০০ গ্রাম, চারা রোপণের ৫০-৫৫ দিন পর বেগুন তোলা শুরু করা যায়, গাছ বড়, দীর্ঘদিন ফলন পাওয়া যায়।

চাষের সময় ফলনের সময় ওজন
বারোমাস
৫০-৫৫ দিন
৪০০-৫০০গ্রাম

হাইব্রিড বেগুন স্মার্ট

বারোমাসি, ঢলে পড়ে মরে না, সহজে ফলে, দীর্ঘদিন ফলন পাওয়া যায়, বেগুন লম্বা গোলাকার, ওজন ৭০-৮০ গ্রাম, ছড়ায় ফলে, রং চকচকে বেগুনি, চারা রোপণের ৪৫-৫০ দিন পর বেগুন তোলা শুরু করা যায়, গাছ বড় হয়।

চাষের সময় ফলনের সময় ওজন
বারোমাস
৪৫-৫০ দিন
৭০-৮০গ্রাম

হাইব্রিড বেগুন টেষ্টি

বারোমাসি, ঢলে পড়ে মরে না, বেগুন গোলাকার, বেগুনের রং গ্রীষ্মকালে সবুজ এবং বেগুনি মিশ্রিত, শীতকালে বেগুনি এবং সবুজ মিশ্রিত, ওজন গ্রীষ্মকালে ২৫০-৩০০ গ্রাম, শীতকালে ৫০০-৬০০ গ্রাম, চারা রোপণের ৫৫-৬০ দিন পর বেগুন তোলা শুরু করা যায়, দীর্ঘদিন ফলন পাওয়া যায়, গাছ অনেক বড়, শক্তিশালী, দূরে চালান ও সংরক্ষণে অতি উপযোগী।

চাষের সময় ফলনের সময় ওজন
বারোমাস
৫৫-৬০দিন
৫০০-৬০০গ্রাম
error: Content is protected !!