গাঁদা ফুল

Marigold Varieties

হাইব্রিড গাঁদা ফুল হানি গোল্ড

আশ্বিন থেকে ফাল্গুন মাস এটি চাষের উপযুক্ত সময়। তবে এটি বারোমাস চাষ করা যায়। গাছের আকার লম্বা হয়। প্রতিটি গাছে ৪০-৪৫টি ফুল ফুটে। ফুলের রং হলুদ বর্ণের। বপন ও রোপণের ৪০-৪৫ দিনের মধ্যেই ফুল সংগ্রহ করা যায়।

চাষের সময় ফলনের সময় রং
আশ্বিন থেকে ফাল্গুন
৪০- ৪৫ দিন
হলুদ

হাইব্রিড গাঁদা ফুল লাভলি প্রিন্সেস গোল্ড

বারমাসী তবে আশ্বিন থেকে ফাল্গুন মাস পর্যন্ত চাষের জন্য আদর্শ সময়, বীজ বপন বা চারা রোপণের ৩৫ দিনের মধ্যে কলি আসে এবং ৪০-৪৫ দিনের মধ্যে ফুল সংগ্রহ করা যায়। গাছ খুবই শক্তিশালী, অনেক শাখা-প্রশাখা হয় এবং প্রচুর ফুল ধরে। কমলা রঙের বড় আকারের ঘন ও লম্বা পাপড়িযুক্ত ফুল হয়, দীর্ঘদিন ফুল টিকে থাকে।

চাষের সময় ফলনের সময় রং
আশ্বিন থেকে ফাল্গুন
৪০- ৪৫ দিন
কমলা
error: Content is protected !!