জামালপুর সীড্‌সের গরম, বৃষ্টি ও রোগ সহনশীল নতুন হাইব্রিড সবজি জাত – চাষি ভাইদের জন্য সেরা সমাধান ২০২৬

গরম, বৃষ্টি ও রোগ সহনশীল নতুন হাইব্রিড সবজি জাত - জামালপুর সীড্‌স ২০২৬

বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের শীত, গ্রীষ্ম ও বর্ষা মৌসুমে ব্যাপক পরিবর্তন ঘটছে। অনিয়মিত আবহাওয়া, তীব্র গরম, অতিরিক্ত বৃষ্টিপাত এবং বিভিন্ন রোগের প্রাদুর্ভাবে চাষিরা আকাঙ্ক্ষিত ফলন পাচ্ছেন না। অনেক সময় ফসল নষ্ট হচ্ছে আবার মৌসুমী চাষাবাদে ফসলের আধিক্যের কারণে সঠিক মূল্যও পাওয়া যাচ্ছে না।

এইসব বাস্তব সমস্যা বিবেচনা করে জামালপুর সীড্‌স নিয়ে এসেছে গরম, বৃষ্টি ও রোগ সহনশীল চারটি আগাম হাইব্রিড সবজি জাত

১. হাইব্রিড ফুলকপি হিট কুইন
২. হাইব্রিড ব্রোকলি সামার গ্রীন
৩. হাইব্রিড বাঁধাকপি হিট সান
৪. হাইব্রিড শসা জেন্টলম্যান

গরম, বৃষ্টি ও রোগ সহনশীল আগাম হাইব্রিড সবজি জাতের বিস্তারিত বৈশিষ্ট্য

১. হাইব্রিড ফুলকপি হিট কুইন:

জামালপুর সীড্‌সের ফুলকপি জাতগুলোর মধ্যে হিট কুইন একটি আধুনিক ও সময়োপযোগী আগাম জাত। এটি গরম এবং বৃষ্টি সহনশীল এবং প্রচুর রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন। কপি আকর্ষণীয় ঘিয়া রঙের, জমাট বাঁধা এবং দেখতে অত্যন্ত সুন্দর।

বন্যামুক্ত ও উঁচু জমিতে বৈশাখ থেকে শ্রাবণ মাস পর্যন্ত বীজ বপন করা যায় এবং জৈষ্ঠ্য থেকে ভাদ্র মাস পর্যন্ত চারা রোপণ করা যায়। আগাম জাত হওয়ায় ২০ থেকে ২৫ দিনের চারা ২ ফুট × ২ ফুট দূরত্বে রোপণ করা উপযুক্ত।

ফুলকপি বীজ সময়মতো রোপণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কপিতে গুটি আসার আগে সকল পরিচর্যা সম্পন্ন করলে চারা রোপণের ৪০-৪৫ দিন পর কপি কাটা যায়। কপিটি জমাট এবং ওজনে ৩০০-৫০০ গ্রাম হয়ে থাকে।

বর্ষাকালে বাজারে ফুলকপির পরিমাণ কম থাকায় দাম চড়া থাকে। তাই দেখতে সুন্দর ও ওজনে ভালো এই কপি বাজারে আনলে খুব ভালো দামে বিক্রি করে অধিক লাভবান হওয়া সম্ভব। আগাম জাত, গরম সহনশীল হিট কুইন ফুলকপি চাষ করে চাষিরা জমির সদ্ব্যবহার করে বেশি লাভ করতে পারবেন।

বীজ বপনের সময়:

বৈশাখ-শ্রাবণ

চারা রোপণের সময়:

জৈষ্ঠ্য-ভাদ্র

পরিপক্কতা:

৪০-৪৫ দিন পর

ওজন:

৩০০-৫০০ গ্রাম

২. হাইব্রিড ব্রোকলি সামার গ্রীন:

হাইব্রিড ব্রোকলি সামার গ্রীন আকর্ষণীয় নীলাভ গাঢ় সবুজ বর্ণের। আগাম জাত। বৈশাখ থেকে শ্রাবণ পর্যন্ত বীজ বপনের উপযুক্ত সময় এবং ভাদ্র মাসের শেষ পর্যন্ত চারা রোপণ করে উত্তম ফলন পাওয়া যায়।

গরম ও বৃষ্টি সহনশীল এই জাতটি চারা রোপণের ৪০-৪৫ দিনের মধ্যে ২৫০-৩০০ গ্রামের অধিক ওজনের ব্রোকলি সংগ্রহ করা যায়।

এই বীজ চাষ করে অল্প সময়ে গরম ও বৃষ্টির মধ্যেও অনেক বেশি লাভবান হওয়া সম্ভব। অধিক রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন। এই নতুন জাতটি চাষ করে অল্প জমিতে, কম সময়ে অধিক লাভবান হওয়া সম্ভব। বিশেষ করে গ্রীষ্মকালে চাষ করলে লাভের পরিমাণ আরও বৃদ্ধি পায়।

বীজ বপনের সময়:

বৈশাখ-শ্রাবণ

চারা রোপণের সময়:

জৈষ্ঠ্য-ভাদ্র

পরিপক্কতা:

৪০-৪৫ দিন পর

ওজন:

২৫০-৩০০ গ্রাম

৩. হাইব্রিড বাঁধাকপি হিট সান:

আগাম জাত। বৈশাখ থেকে ভাদ্র পর্যন্ত বীজ বপনের উপযুক্ত সময়। গরম, বৃষ্টি ও রোগ সহনশীল জাতটি চারা রোপণের ৫৫-৬০ দিনের মধ্যে ১.৫-২ কেজি ওজনের কপি সংগ্রহ করা যায়।

কপি চ্যাপ্টা, খুবই শক্ত ও টাইট, ফাটে না। দীর্ঘদিন ক্ষেতে রেখে বিক্রয় করা যায়। ক্ষেতে থাকা অবস্থায় কপির ওজন বাড়ে এবং রং নষ্ট হয় না। এটি দূরে পরিবহনের জন্য উপযুক্ত জাত।

বীজ বপনের সময়:

বৈশাখ-ভাদ্র

পরিপক্কতা:

৫৫-৬০ দিনের মধ্যে

ওজন:

১.৫-২ কেজি

৪. হাইব্রিড শসা জেন্টলম্যান:

বর্ষাকালের উপযোগী হাইব্রিড শসা জেন্টলম্যান গরম, বৃষ্টি ও রোগ সহনশীল। ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বীজ বপনের উপযুক্ত সময়। বীজ বপনের ৪০-৪৫ দিনের মধ্যে ৭ ইঞ্চির বেশি লম্বা শসা সংগ্রহ শুরু করা যায়।

উচ্চফলনশীল, গাছ শক্তিশালী ও দ্রুত বর্ধনশীল। গামিনী ভাইরাস ও ডাউনি মিলডিউ সহনশীলতার কারণে গাছের কান্ড, পাতা ও ফল কুঁকড়ে হলুদ হয় না বা খাটো হয় না। অধিক শাখা-প্রশাখার কারণে গাছপ্রতি ফলন বেশি এবং দীর্ঘমেয়াদী ফলন দেয়। শসা দেখতে সুন্দর উজ্জ্বল সবুজ, চামড়া পাতলা ও সুস্বাদু। সবুজ রং হলুদ বা সাদা হয় না। সালাদের জন্য অত্যন্ত ভালো জাত। শসা লম্বায় ১৫-১৮ সেমি পর্যন্ত হয়। বর্ষা মৌসুমে উঁচু জমিতে চাষ করে অল্প সময়ে অধিক লাভবান হওয়া যায়।

বীজ বপনের সময়:

ফেব্রুয়ারি-অক্টোবর

পরিপক্কতা:

৪০-৪৫ দিনের মধ্যে

ওজন:

১৮০ গ্রাম

বর্ষাকালীন চাষে কেন এই জাতগুলো আদর্শ?

বর্ষাকালে যেকোনো ফসল চাষ করা কঠিন। পানি জমা, জমির স্বল্পতা, গরম ও বৃষ্টিতে রোগের প্রাদুর্ভাব বেশি থাকে। কিন্তু গরম, বৃষ্টি ও রোগ সহনশীল আগাম হাইব্রিড সবজি জাত চাষ করলে খুব সহজেই অধিক ফসল ফলিয়ে অর্থ উপার্জন করা সম্ভব। ফুলকপি, ব্রোকলি, বাঁধাকপি ও শসা বাজারে চাহিদাসম্পন্ন সবজি। নতুন জাতগুলো আগাম ফলন দেয় বলে বন্যামুক্ত অঞ্চলে, দুই ফসলের মাঝে বা সাথী ফসল হিসেবে চাষ করে অধিক মুনাফা অর্জন করা যায়।

FAQ (প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্ন)

এই গরম, বৃষ্টি ও রোগ সহনশীল আগাম হাইব্রিড সবজি জাত কোন মৌসুমে চাষ করা সবচেয়ে ভালো?

বৈশাখ থেকে শ্রাবণ মাস পর্যন্ত বীজ বপন করে গ্রীষ্ম ও বর্ষাকালে চাষ করলে সর্বোচ্চ ফলন পাওয়া যায়।

জামালপুর সীড্‌সের হাইব্রিড জাতগুলো কি সাধারণ জাতের তুলনায় বেশি লাভজনক?

হ্যাঁ। আগাম ফলন, উচ্চ রোগ প্রতিরোধ ক্ষমতা এবং চড়া বাজার মূল্যের কারণে চাষিরা অনেক বেশি লাভবান হন।

বীজের গুণগত মান ও নির্ভরযোগ্যতা কেমন?

পাঁচ বছরের ধারাবাহিক ট্রায়ালে প্রমাণিত এবং নিজস্ব আরএন্ডডি ট্রায়াল ফার্মে পরীক্ষিত উন্নতমানের বীজ।

ফুলকপির জন্য চারা রোপণের দূরত্ব কত হওয়া উচিত?

ফুলকপির জন্য ২ ফুট × ২ ফুট সুপারিশ করা হয়।

বাজারে এই জাতের বীজ কোথায় পাওয়া যাবে?

দেশের সকল জেলায় জামালপুর সীড্‌সের অনুমোদিত ডিলার ও বিক্রয় কেন্দ্রে সহজেই পাওয়া যায়।

error: Content is protected !!