বৃষ্টি ও গরম সহনশীল, বপনের ৩৫-৪০ দিন পর বিক্রি করা যায়, মূলা ধবধবে সাদা, লম্বায় ১২-১৪ ইঞ্চি, ওজন গরমকালে ৪০০-৫০০ গ্রাম, শীতকালে ১-১.৫ কেজি, চৈত্র থেকে অগ্রহায়ণ পর্যন্ত বীজ বপন করে আবাদ করা যায়।
চাইনিজ মূলা দূবার
গরম ও বৃষ্টি সহনশীল জাত, খুব তাড়াতাড়ি মূলা জন্মায়, বীজ বপনের ৩৫-৪০ দিনের মধ্যে ধবধবে সাদা রঙের ৩০-৩৫ সেমি লম্বা ও ২০০-৩০০ গ্রাম ওজনের মূলা সংগ্রহ করা যায়। মার্চ থেকে অক্টোবর পর্যন্ত চাষের জন্য উপযুক্ত সময়।
হাইব্রিড মূলা রকেট প্লাস
বৃষ্টি ও গরম সহনশীল, তাড়াতাড়ি ফসল সংগ্রহ করা যায়। বপনের ৩৫-৪০ দিনের মধ্যে ৩৫-৪০ সেমি লম্বা ও ৩০০-৩৫০ গ্রাম ওজনের মূলা সংগ্রহ করা যায়। শীত মৌসুমে মূলার ওজন ১ কেজির বেশি হয়, মূলায় জালি বা সাল হয় না তাই অনেক বড় করা যায়।