বরবটি

Yard Long Bean Varieties

বরবটি যমুনা

বরবটি হালকা সবুজ। লম্বা ৫৫ সেমি, বীজের রং সাদা। চারা রোপণের ৫০ দিনের মধ্যে ফলন পাওয়া যায়। জানুয়ারি থেকে মার্চ এবং জুলাই থেকে সেপ্টেম্বর মাস চাষ করার উপযুক্ত সময়।

বরবটি গ্রিন পড

জানুয়ারি থেকে মার্চ এবং জুলাই থেকে সেপ্টেম্বর চাষ করার উপযুক্ত সময়। গাঢ় সবুজ রঙের বরবটি। কালো রঙের বীজ বপনের ৫০ দিনের মধ্যে বরবটি সংগ্রহ করা যায়।

বরবটি স্টিকলেস

গাছ খুব শক্তিশালী ও উচ্চ ফলনশীল খাটো জাতের বরবটি, সারা বছর চাষ করা যায়। সবুজ রঙের ১০-১২ ইঞ্চি লম্বা ডাঁটায় থোকায় থোকায় বরবটি হয়, মাচা দেওয়ার প্রয়োজন হয় না। রোগ-বালাই সহনশীল জাত, সহজেই ফলানো যায়, দীর্ঘদিন ফলন পাওয়া যায়।

বরবটি বারোমাসি গ্রিন

অতি উচ্চ ফলনশীল বারোমাসি গ্রিন জাতটি সারা বছর চাষ করা যায়। সবুজ রঙের বরবটির আকার ০.৮ x ৬৫ সেমি, লালচে-বাদামি রঙের বীজ, বেগুনি রঙেরখোলস। বীজ বপনের অল্প দিনের (৩৮-৪০) মধ্যে বরবটি সংগ্রহ করা যায়।

error: Content is protected !!