পেঁপে থাই রেড ফ্লেশ
গাছের গোড়া থেকে ফলন শুরু হয়, ঋতুভেদে চারা রোপণের ৯০-১২০ দিনের মধ্যে কাঁচা ফল সংগ্রহ করা যায়। কাঁচা ও পাকা উভয় অবস্থায় খুব ভালো ফলন পাওয়া যায়। পাকা পেঁপে ভেতরের অংশ লাল ও সুমিষ্ট, রোগবালাই সহনশীল, দীর্ঘদিন ফলন পাওয়া যায়। কিছু গাছে পুরুষ ফুল দেখা গেলেও পরবর্তীতে তা ফলে রূপ নেয় এবং এমন বৈশিষ্ট্যের জন্য খামারের অন্য গাছের ফলন বৃদ্ধি পায়, পেঁপে পরিপুষ্ট এবং আকারে বড় হয়।