চিচিংগা

Snake Gourd Varieties

হাইব্রিড চিচিংগা ব্ল্যাকস্টিক

জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত চাষের জন্য উপযুক্ত সময়। উত্তম ফল ধারণক্ষমতা, দীর্ঘদিন ফলন পওয়া যায়, চারা রোপণের ৫০-৫৫ দিনের মধ্যে ২৫০-৩০০ গ্রাম ওজনের ফল সংগ্রহ করা যায়। ফলের রং গাঢ় সবুজের মধ্যে সাদা লম্বা দাগ। স্বাদে মিষ্টি ও কচকচে হয়।

হাইব্রিড চিচিংগা বাম্পার

চারা রোপণের ৪৫ দিন পর থেকে ফসল সংগ্রহ শুরু করা যায়। অধিক ও উত্তম ফল ধারণক্ষমতা। দীর্ঘদিন ফলন পাওয়া যায় উচ্চ ফলন, ফলের রং গাঢ় সবুজের মধ্যে সাদা লম্বা দাগ, ফলের দৈর্ঘ্য ২৫-৩৫ সেমি, ওজন ১৫০ গ্রাম, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত চাষের জন্য উপযুক্ত সময়। দূরে পরিবহনের জন্য উপযোগী।

হাইব্রিড চিচিংগা ধবল

ধলা (সাদা) খোসার চিচিংগা। ফলের আকার ৪.৫ x ৪২ সেমি, ওজন ২৮০ গ্রাম, চারা রোপণের ৪৭ দিনের মধ্যে চিচিংগা সংগ্রহ করা যায়।

হাইব্রিড চিচিংগা রোহিণী

চমৎকার ফল ধারণক্ষমতা, ফলের রং সবুজের মধ্যে সাদা লম্বা দাগ, লম্বা ৩০-৩৫ সেমি, ওজন ১৫০-২০০ গ্রাম, চারা রোপণের ৫০ দিনের মধ্যে চিচিংগা সংগ্রহ করা যায়। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত চাষের জন্য উপযুক্ত সময়।

হাইব্রিড চিচিংগা রানার

জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত চাষের জন্য উপযুক্ত সময়। দীর্ঘদিন ফলন দেয়, ফলের রং সবুজের মধ্যে সাদা লম্বা দাগ। ফলের দৈর্ঘ্য ৪০-৪৫ সেমি ওজন ২০০-৩০০ গ্রাম, চারা রোপণের ৫০ দিন পর থেকে ফসল সংগ্রহ শুরু করা যায়, কচকচে ও সুস্বাদু।

error: Content is protected !!