মেলন
Melon Varieties

হাইব্রিড মেলন অ্যাকশন
বারোমাসি, জালি পরিবৃত্ত সুন্দর ফল, সবুজ পুরু মাংসল ও খাওয়ায় সুমিষ্ট এবং এক-একটি ফলের ওজন ১.৫-২ কেজি। উত্তম সংরক্ষণ গুণাবলিসম্পন্ন এবং অধিক অভিযোজন ক্ষমতাসম্পন্ন, দূরে পরিবহন করা যায়। সহজে ফলানো যায়। বীজ বপনের ৭০-৭৫ দিন পর ফল পাকে।

হাইব্রিড মেলন অ্যারমা সুইট
অ্যারমা সুইট ক্যান্টালুপ জাতের মেলন। ফলের আকার ১.৫-২ কেজি। মিষ্টতা ১৩-১৪%, মিষ্টি কচকচে (ক্রিস্পি) কমলা রঙের শাঁস, বীজ বপনের ৬৫-৭০ দিনের মধ্যে মেলন সংগ্রহ বা বাজারজাত করা যায়।

হাইব্রিড মেলন রিয়া রাউন্ড
বারোমাসি, আকর্ষণীয় হলুদ রঙের বহিরাবরণ, কমলা রঙের সুস্বাদু, সুমিষ্ট, কচকচে শাঁস, মিষ্টতা ১৩-১৬%। বীজ বপনের ৭৭-৮০ দিনের মধ্যে পরিপক্ক মেলন সংগ্রহ করা যায়। দূরে পরিবহন ও সংরক্ষণের জন্য উপযোগী।

হাইব্রিড মেলন রিয়া
বারোমাসি, ডিম্বাকৃতির হলুদ ফল, শাস কমলা রঙের, ওজন ১.৫-২.৫ কেজি, বীজ বপনের ৭০-৭৫ দিন পর ফল পাকে। রোগব্যাধি প্রতিরোধী, ফল সুমিষ্ট এবং দূরে পরিবহনের উপযোগী। পানি জমে না এমন জমিতে সারা বছর চাষ করা যায়।
