তরমুজ

Watermelon Varieties

A sliced Bengal Tiger Plus watermelon showing deep red flesh and a whole striped watermelon in a green field.

হাইব্রিড তরমুজ বেঙ্গল টাইগার প্লাস

গাছ দ্রুত বর্ধনশীল, শক্তিশালী, উচ্চ ফলনশীল জাত। চারা রোপণের ৫২-৫৭ দিনের মধ্যে ৩-৬ কেজি ওজনের তরমুজ সংগ্রহ করা যায়। সুস্বাদু সুমিষ্ট গাঢ় লাল রঙের শাঁস দীর্ঘদিন সংরক্ষণ ও দূরে পরিবহন করা যায়।

হাইব্রিড তরমুজ সুইট ব্ল্যাক

ফল লম্বাটে, কালো, মিষ্টি, ওজন ৫-৭ কেজি, তবে ভালো পরিচর্যায় ১০ কেজি পর্যন্ত হয়, দূরে পরিবহন করা যায়, বীজ বপনের ৭০-৭৫ দিন পর তরমুজ তোলা যায়।

হাইব্রিড তরমুজ সুইট ব্ল্যাক-২

ফল লম্বাটে, কালো, মিষ্টি ও সুস্বাদু, ওজন ৩-৫ কেজি, দূরে চালান করা যায়, ৬০-৬৫ দিন পর তোলা যায়।

হাইব্রিড তরমুজ কর্ণঝোরা

হালকা সবুজ রঙের তরমুুজ, ওজন ৮-১০ কেজি, অতি উচ্চ ফলনশীল, কচকচে ও মিষ্টি, হালকা লাল রঙের শাঁস, বীজ বপনের ৭০-৭৫ দিন পর তরমুজ সংগ্রহ করা যায়। দীর্ঘদিন সংরক্ষণ ও দূরে পরিবহন করা যায়।

হাইব্রিড তরমুজ মোর

ফল গোলাকার, কালো মিষ্টি, অতি সুস্বাদু, ওজন ৫-৭ কেজি, দূরে পরিবহন করা যায়। বীজ বপনের ৭০-৭৫ দিন পর ফল তোলা যায়।

হাইব্রিড তরমুজ এশিয়ান-২

ডোরাকাটা, ওজন ৮-১০ কেজি, দূরে পরিবহন করা যায়, বীজ বপনের ৬৫-৭০ দিন পর তরমুজ সংগ্রহ কর যায়।

হাইব্রিড তরমুজ সনিয়া

বারোমাসি, ডোরাকাটা, লম্বাটে, অতি সহজে ফলানো যায়, উচ্চ ফলন, মাত্র ৫৫-৬০ দিন পর ফল তোলা যায়, ওজন ২-৪ কেজি, খুব মিষ্টি, অতি সুস্বাদু, দীর্ঘদিন সংরক্ষণ ও দূরে চালান করা যায়।

হাইব্রিড তরমুজ কানিয়া

বারোমাসি, ফল উজ্জ্বল সবুজের সঙ্গে গাঢ় সবুজের ডোরাকাটা দাগযুক্ত। ভেতরের শাস উজ্জ্বল হলুদ। গাছ অধিক শক্তিশালী। ফল ৩-৫ কেজি এবং খুব মিষ্টি। বীজ বপনের ৬০-৬৫ দিন পর তরমুজ সংগ্রহ করা যায়।

হাইব্রিড তরমুজ সুইট ইয়েলো

আকর্ষণীয় গাঢ় হলুদ রঙের বহিরাবরণ, খুবই শক্তিশালী গাছ, অতি উত্তম আকৃতির ফলের গড়ন, বীজ বপনের ৬০-৬৫ দিনের মধ্যে ৩-৪ কেজি ওজনের তরমুজ পাওয়া যায়, ফলের শাঁস জমাট কচকচে, সুমিষ্ট ও গাঢ় লাল হয়, সারা বছর চাষ করা যায়।

হাইব্রিড তরমুজ মুনিয়া

বহিরাবরণ গাঢ় কালো, ডিম্বাকৃতি ফলের আকার, ওজন ২-৪ কেজি, সুমিষ্ট, সুস্বাদু গাঢ় হলুদ রঙের শাঁস, উচ্চ ফলনশীল, চারা রোপণের ৬৫-৬৮ দিনের মধ্যে তরমুজ সংগ্রহ করা যায়। সারা বছর চাষের উপযোগী জাত।

error: Content is protected !!