Fresh sweet corn cobs showing different varieties grown in Bangladesh using proper sweet corn farming method for higher yield and better profit

বাংলাদেশে সুইট কর্ন চাষ পদ্ধতি

উচ্চ ফলনের ধাপে ধাপে গাইড

সুইট কর্ন বাংলাদেশের কৃষকদের মাঝে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে এর মিষ্টি স্বাদ, ভালো বাজারদর, সহজ চাসযোগ্যতা এবং লাভজনকতার কারণে। বর্ষা ও শীত উভয় মৌসুমে চাষযোগ্য এই ফসলের সঠিক চাষ পদ্ধতি অনুসরণ করলে প্রতি একরে চমৎকার ফলন পাওয়া যায়। জামালপুর সীড্‌স, ২০০৪ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের শীর্ষস্থানীয় বীজ কোম্পানি, আমাদের আরএন্ডডি ট্রায়াল ফার্মে বাংলাদেশের জলবায়ু ও মাটির উপযোগী উন্নত হাইব্রিড সুইট কর্ন জাত বাছাই করে। এসব জাত উচ্চ ফলন, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং কৃষকের আয় বৃদ্ধিতে সহায়তা করে।

এই বিস্তারিত গাইডে হাইব্রিড সুইট কর্ন চাষের প্রতিটি ধাপ বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাখ্যা করা হয়েছে।

মাটি প্রস্তুতকরণ

হাইব্রিড সুইট কর্নের জন্য এঁটেল বা দোআঁশ মাটি সবচেয়ে ভালো। জমি ৪-৫ বার চাষ করে ৭-১০ দিন রোদে শুকিয়ে নিন। প্রথম চাষের আগে পচা গোবর বা কম্পোস্ট ভালোভাবে ছড়িয়ে দিন। চতুর্থ চাষের আগে প্রতি একরে ১৫০ কেজি টিএসপি, ৫০ কেজি এমপি, ৫০ কেজি জিপসাম, ৩.৫ কেজি দস্তা এবং ১-১.৫ কেজি বোরন প্রয়োগ করুন। তবে মাটি পরীক্ষা করে সারের পরিমাণ নির্ধারণ করা উত্তম। সঠিক মাটি প্রস্তুতিতে শিকড় মজবুত হয় এবং ফলন বাড়ে।

বীজ নির্বাচন ও বপন (০-৭ দিন

জামালপুর সীড্‌স এর মানসম্পন্ন হাইব্রিড সুইট কর্ন বীজ ব্যবহার করুন। প্রতি বিঘায় ১-২ কেজি বীজ লাগবে। ডাউনি মিলডিউ প্রতিরোধে প্রতি কেজি বীজে ২০ গ্রাম ডাইমেথোমর্ফ দিয়ে শোধন করুন। সারি থেকে সারি ১৫-১৮ ইঞ্চি এবং গাছ থেকে গাছ ৭-৯ ইঞ্চি দূরত্ব রেখে বপন করুন। প্রতি গর্তে একটি করে বীজ দিন। বীজতলায় চারা তৈরি করে রোপণ করলে গজানো ও ফলন উভয়ই ভালো হয়। নালা সেচের মাধ্যমে আর্দ্রতা বজায় রাখুন। বপনের পর আগাছা নিয়ন্ত্রণে অ্যালাক্লর বা অ্যাট্রাজিন জাতীয় হার্বিসাইড ব্যবহার করুন। রাসায়নিক ব্যবহারে কৃষি অধিদপ্তরের নির্দেশনা মেনে চলুন।

বৃদ্ধি পর্যায় – ১৩-২০ দিন

প্রতি গর্তে ৪৬-০-০ অনুপাতে ইউরিয়া, ফসফেট, ও পটাশ সারের ১০ গ্রাম মিশ্রণ প্রয়োগ করুন। পোকামাকড় দেখা দিলে উপযুক্ত কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করুন। নিয়মিত আগাছা পরিষ্কার করুন।

ফুল ধরার আগে ও ফুল ধরার সময় (২৩-৪৭ দিন)

২৩-৩৫ দিনে প্রতি গর্তে ১৫-১৫-১৫ অনুপাতে ২০ গ্রাম সারের মিশ্রণ দিন। নিয়মিত ছত্রাকনাশক, কীটনাশক, ও আগাছানাশক প্রয়োগ করুন। ফুল আসার সময় (৪৩–৪৭ দিন) এফিডস, থ্রিপস, নর্থান কর্ন লিফ ব্লাইট ও মরিচা রোগ নিয়ন্ত্রণে বিশেষ নজর দিন। জামালপুর সীড্‌স এর জাতগুলো নর্থান কর্ন লিফ ব্লাইট ও মরিচা রোগের বিরুদ্ধে ভালো প্রতিরোধ ক্ষমতা রাখে।

(a) Northern corn leaf blight
(ক) নর্থান কর্ন লিফ ব্লাইট
common-rust-of-sweet-corn1-original
(খ) মরিচা রোগ
সিল্কিং পর্যায় – ৪৯-৫৩ দিন

মাঠের অর্ধেক গাছে সিল্ক দেখা গেলে সেই তারিখ থেকে দিন গণনা শুরু করুন। দিন গণনা শুরুর ১৮-২০ দিন পর ফসল তোলার উপযুক্ত সময় হয়।

ফসল সংগ্রহ

বর্ষাকালে ৭০-৭৫ দিনে এবং শীতকালে ৭৫-৮৫ দিনে ফসল তোলা যায়। জামালপুর সীড্‌স এর জাতগুলো প্রায় ৭০ দিনে চমৎকার ফলন দেয়। সকালবেলা ফসল তুলুন এবং তাজা বাজারজাত করুন।

(গ) সিল্কিং
(d) Full-grown plants
(ঘ) পূর্ণাঙ্গ গাছ

জামালপুর সীড্‌স এর সুইট কর্ন জাত কেন বেছে নেবেন?

২০০৪ সাল থেকে জামালপুর সীড্‌স কৃষকের সমৃদ্ধি ও কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। আমাদের হাইব্রিড সুইট কর্ন জাতগুলো নিজস্ব গবেষণা খামারে বাংলাদেশের পরিবেশেপরীক্ষিত। এজন্য জাতগুলো রোগ প্রতিরোধ এবং নির্ভরযোগ্য ফলনও ভালো লাভ দেয়। বিস্তারিত জানতে ভিজিট করুন – jamalpurseeds.com/sweet-corn

উচ্চ ফলনের অতিরিক্ত পরামর্শ

  • মাটিতে সবসময় পর্যাপ্ত আর্দ্রতা বজায় রাখুন কিন্তু জলাবদ্ধতা এড়িয়ে চলুন।
  • সমন্বিত পোকা ও রোগ প্রতিরোধ ব্যবস্থাপনা অনুসরণ করুন।
  • ফসল পর্যায়ক্রমে আবর্তন করে চাষ করুন।
  • প্রয়োজনে পাখি থেকে ফসল রক্ষার ব্যবস্থা নিন।

এই হাইব্রিড সুইট কর্ন চাষ পদ্ধতি অনুসরণ করে আপনিও ভালো ফলন ও আয় করতে পারবেন। জামালপুর সীড্‌স কৃষকের পাশে আছে উন্নত বীজ নিয়ে।

error: Content is protected !!